সোহরাওয়ার্দী উদ্যানে চলছে উচ্ছেদ অভিযান

১৫ মে ২০২৫, ১২:০৪ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০১:১০ PM
উচ্ছেদ অভিযান

উচ্ছেদ অভিযান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট এলাকায় ভাসমান সব দোকান উচ্ছেদ অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টা থেকে এ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও এর আগে থেকেই তা শুরু হয় বলে জানা গিয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভেকু মেশিন সব দোকানপাট গুড়িয়ে দেয় এবং অবশিষ্ট অংশগুলো এক এক করে ট্রাকের মধ্যে ফেলে। ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র যতটা সম্ভব সরিয়ে নিতে দেখা যায় তবে অনেকেই তাদের জিনিসপত্র সরানোর সময় পাননি। অভিযানে বিপুল সংখ্যক আনসার সদস্য, পুলিশ এবং উৎসুক জনতার উপস্থিতি দেখা যায়।

অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার বলেন, আমরা দ্রুতই সব সরিয়ে নেওয়ার কাজ করছি এবয় আশাকরছি এ উদ্যোগ গুলোর মাধ্যমে এখানে মাদকের যে আখড়া তা নির্মূলে আনা যাবে। তবে এর জন্য সবার সহযোগীতা একান্ত কাম্য। একা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা সিটি কর্পোরেশন কিছুই করতে পারবে না।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬