কুয়াকাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, চার হোটেলকে জরিমানা

একটি রেস্তারাঁকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

একটি রেস্তারাঁকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত © টিডিসি

পটুয়াখালীর কুয়াকাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া হোটেল পরিচালনার দায়ে চারটি হোটেলকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৫ অক্টোবর) বেলা তিনটার দিকে কুয়াকাটার জিরো পয়েন্ট ও চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

অভিযানে ‘মায়ের দোয়া’, ‘গাজী রেস্তোরাঁ’ এবং ‘হোটেল বৈশাখী’-কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার দায়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ‘হোটেল আপনজন’-কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কুয়াকাটায় পর্যটকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

পর্যটন এলাকা হিসেবে কুয়াকাটায় খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬