১৪ বছরের কিশোরীর বিয়ে বন্ধ, কনের বাবাকে জরিমানা

১৮ আগস্ট ২০২৫, ০৭:৫২ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১২:০৭ PM
বাল্য বিয়ে করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান

বাল্য বিয়ে করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৪ বছরের এক কিশোরীর বিয়ের আয়োজনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। সেই সঙ্গে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা এবং মেয়েটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কিশোরীর বিয়ের ইসলামি শরীয়ত মোতাবেক নিকাহ ১৫ দিন আগেই সম্পন্ন হয়। সোমবার ছিল আনুষ্ঠানিক খাওয়াদাওয়া ও কনেকে তুলে দেওয়ার দিন। এর আগেই বিষয়টি ইউএনও’র দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন।

বিয়ে আয়োজনের জন্য নির্ধারিত ছিল কনের বাড়ি ও স্থানীয় তালুকদার ক্লাব। তবে অভিযান চালিয়ে ইউএনও সেটি বন্ধ করে দেন এবং মেয়েটির বাবাকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন।

ঘটনার সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, দুপুরে আকস্মিক ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। যাচাই করে বাল্যবিয়ের সত্যতা পাওয়া যায়। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। মেয়েটির পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে তিনজনের জিম্মায় তাকে দেওয়া হয়েছে।”সোমবার বরের পরিবারকে হাজির হতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোথাও এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমাদের জানাতে হবে। আমরা দ্রুত ব্যবস্থা নেব।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬