একে অপরের বোনকে বিয়ে-তালাক দিলেন দুই বন্ধু

০৬ আগস্ট ২০২৫, ০৮:৫৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ০১:০২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি

বগুড়ায় দুই বন্ধু একে অপরের বোনকে বিয়ে ও তালাকের জেরে একে অপরের ছুরিকাঘাতে আহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে শহরের কৈপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই বন্ধুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, পারিবারিক বিরোধে ছুরিকাঘাতে আহতদের মধ্যে একপক্ষে মামলা হয়েছে।

আহত বন্ধুরা হলেন, বগুড়া শহরের পূর্ব নাটাইপাড়ার বাদল মিয়ার ছেলে রতন মিয়া (৩০) ও কৈপাড়ার আবদুর রশিদের ছেলে হাসিম মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রতন মিয়া ও হাসিম মিয়া দুজন ঘনিষ্ঠ বন্ধু। হাসিম বিয়ে করেছেন, রতনের বোন রিংকিকে ও রতন বিয়ে করেছেন হাসিমের বোন আঁখিকে। হাসিম দাম্পত্য কলহে তিন দিন আগে তার স্ত্রী রিংকিকে তালাক দেন। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।

মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের কৈপাড়ায় একটি চা স্টলের সামনে দুই বন্ধু হাসিম ও রতনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পকেট থেকে চাকু বের করে একে অপরকে আঘাত করেন। স্থানীয়রা দুইজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন।

বুধবার বিকালে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, হাসিম ও রতন দুই বন্ধু এবং সম্পর্কে ভগিনীপতি-শ্যালক। হাসিম স্ত্রীকে তালাক দেওয়ায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে দুইজন একে অপরকে ছুরিকাঘাত করেছেন। এ ঘটনায় হাসিমের বাবা আবদুর রশিদ থানায় রতন পক্ষের বিরুদ্ধে মামলা দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত চলছে। বুধবার বিকাল পর্যন্ত প্রতিপক্ষ মামলা দেয়নি। আর কেউ গ্রেফতারও হয়নি। আহত দুইজনকে হাসপাতালে নজরদারিতে রাখা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
তিন ধাপের নবম শিক্ষক নিয়োগ ডিসেম্বরে, প্রিলিমিনারী পরীক্ষার…
  • ০৯ নভেম্বর ২০২৬
‘সুবিধা চাইতে এলে মনে রাখব’—প্রোগ্রামে না আসায় শিক্ষক-কর্মক…
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ, উত্তাপ ছড়াতে পারে সরকার-বিরো…
  • ০৯ নভেম্বর ২০২৬
অতিরিক্ত মেদ কমাতে সকালে গড়ে তুলুন ৩ অভ্যাস
  • ০৯ নভেম্বর ২০২৬
পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950