অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা

১৮ আগস্ট ২০২৫, ০৯:২৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৮:৪০ PM
অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের দেওয়ার আয়োজনে, বাবাকে জরিমানা

অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের দেওয়ার আয়োজনে, বাবাকে জরিমানা © টিডিসি ফোটো

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ১৫ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজন করায় কনের বাবাকে ২০ হাজার ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ আগস্ট) বিকেলে মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বটতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা।

স্থানীয় সূত্র জানায়, ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর গ্রামের এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ের আয়োজন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের দল সেখানে অভিযান চালায়। এ সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কনে পালিয়ে যান। তবে বর তখনও বিয়ে বাড়িতে পৌঁছাননি।

আরও পড়ুন: ক্রিকেটারদের গোপন অস্ত্র: কীভাবে কাজ করে প্রো-ভেলোসিটি ব্যাট?

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা বলেন, ‘মেয়েটির বয়স ১৫ বছর। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অমান্য করে বিয়ের আয়োজন করায় কনের বাবাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।’

ময়মনসিংহ রেলপথে তিন মাসে ৫ বার ট্রেন লাইন, ২২ যান্ত্রিক ত্র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্কুলে হামলা, প্রধান শিক্ষককে মারধ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন কাঠামোতে বেতন পাবেন: শিক্ষামন্ত্রী
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬