‎হবিগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৯০ হাজার টাকা জরিমানা

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ AM
হবিগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

হবিগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান © টিডিসি

হবিগঞ্জে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস। সঙ্গে ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান, স্বাস্থ্যকর্মী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট।

‎এ অভিযানে পাওয়া অনিয়মের অভিযোগগুলো হল- বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর ত্রুটি, লাইসেন্স নবায়ন না করা, মানহীন ও ভুল রিপোর্ট প্রদান এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়।

‎এসব অনিয়মের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করে। দি এপোলো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, দি জাপান বাংলাদেশ হাসপাতালকে ২০ হাজার টাকা, দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমান করা হয়।

‎সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস গণমাধ্যমকে বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে যেন কেউ বাণিজ্য করতে না পারে, সে জন্য এ অভিযান। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা চলমান থাকবে।

‎হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9