নুরকে দেখতে হাসপাতালে গেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন—প্রতিবাদ জানিয়ে রাখলাম

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসপাতালে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসপাতালে © টিডিসি সম্পাদিত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল হাসপাতালে গিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। আজ ১ সেপ্টেম্বর (সোমবার) নিজের ফেসবুক একাউন্টে এক পোস্ট শেয়ার করে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক আমানুল্লাহ পোস্টে লেখেন, ‘ডাক্তাররাই ফাইনাল সিদ্ধান্ত নিবেন কিন্তু নূরকে দেখে মনে হলো তাকে অবশ্যই বিদেশে চেকআপ করানো দরকার। মাথা, চোয়াল এবং মুখের বিভিন্ন নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে। নিজের সন্তানের মতো দেখে রাখি তবুও সেই ২০১৩ সাল থেকে ছেলেটাকে বারবার আঘাত করা হচ্ছে। প্রতিবাদ জানিয়ে রাখলাম।’

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নুরসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনার পর নুরকে দ্রুত উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬