বরগুনায় ফের বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা, আইসিইউ চালু না হওয়ায় ভোগান্তি

৩০ আগস্ট ২০২৫, ১০:১১ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ AM
বরগুনা সদর হাসপাতাল

বরগুনা সদর হাসপাতাল © সংগৃহীত

ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিচিত বরগুনায় ফের বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এতে বাড়ছে মৃত্যুও। অথচ সদর হাসপাতালে এখনো চালু হয়নি আইসিইউ ও সিসিইউ ইউনিট, ফলে গুরুতর রোগীদের দূরের হাসপাতালে পাঠাতে হচ্ছে। এতে ভোগান্তির কারণে ঝুঁকির মুখে পড়ছেন রোগীরা। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ জন, এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে প্রায় ৬ হাজারে।

বছরের শুরু থেকেই বরগুনায় ডেঙ্গু রোগী বাড়তে থাকে। প্রাক-বর্ষা মৌসুমে এডিস মশার প্রকোপ ভয়াবহ রূপ নেয়। জুন-জুলাইয়ে প্রতিদিনের আক্রান্ত সংখ্যা ছুঁয়ে যায় সর্বোচ্চ শিখরে। তখনই বরগুনাকে ঘোষণা করা হয় ডেঙ্গুর হটস্পট হিসেবে। আগস্টের শুরুতে কিছুটা কমলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন—আগস্টের শেষ থেকে সেপ্টেম্বর নাগাদ আবারও বাড়তে পারে আক্রান্তের সংখ্যা। সেই আশঙ্কাই সত্যি হয়েছে। সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে নতুন করে শুরু হয়েছে ডেঙ্গুর স্রোত। এতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে রোগী ও স্বজনদের মধ্যে।

বরগুনা সদর হাসপাতালের কনসালট্যান্ট ডা. আশিকুর রহমান আশিক বলেন, এ সেক্টরকে নতুন করে ভাবতে হবে। রোগীরা যেমন অসন্তুষ্ট, তেমনি চিকিৎসকদের ওপরও অতিরিক্ত চাপ পড়ছে। কিন্তু স্বাস্থ্যসেবায় বড় ধরণের ঘাটতি রয়েই গেছে। বরগুনা সদর হাসপাতালে এখনো আইসিইউ, সিসিইউ ইউনিট চালু হয়নি। ফলে গুরুতর রোগীদের পাঠাতে হচ্ছে দূরের হাসপাতালে। এতে বেড়েছে মৃত্যুর সংখ্যা। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৪ জনের।

সচেতন মহল অভিযোগ করেছেন, আইসিইউ ছাড়াও অ্যাম্বুলেন্স, ওষুধ ও অন্যান্য জরুরি সেবায় সংকট রয়েছে। তাদের দাবি, বরগুনায় দ্রুত আইসিইউ চালু করতে হবে।

এ বিষয়ে বরগুনা সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, আইসিইউর অবকাঠামো প্রস্তুত হয়েছে। লোকবল ও যন্ত্রপাতি পেলে দ্রুত চালু করা সম্ভব হবে।

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম জানান, ডেঙ্গুর বিস্তার রোধে ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রতিটি পৌরসভাকে নিয়মিত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। এ নিয়ে বছরের শুরু থেকে বরগুনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯৯৯ জনে।

হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, আড়াই বছরের ছেলে হাসপাতালে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: তালিকার বাইরের শূন্য পদে আবেদনও গ্রহণ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের শিক্ষা সংস্কার: সমস্যা ও সম্ভাবনা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জ্বর হলেই অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে সিফাত আব্দুল্লাহকে আদা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬