দেশে ডেঙ্গুরোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়ালো

৩০ আগস্ট ২০২৫, ০৩:৩৬ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ PM
চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা

চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা © সংগৃহীত

দেশে ধীরে ধীরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চলতি বছরের ২৯ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩০ হাজার  ৫৪১ জন। এর মধ্যে ৫৯ দশমিক চার শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ছয় শতাংশ নারী রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি, তবে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ জন এর মধ্যে ৪৭ জন ঢাকার এবং ২ জন ঢাকার বাইরের। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ১১৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বর্তামানে ১৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ৬ জন ঢাকার বাইরে এবং ১৪৫ জন ঢাকাতে চিকিৎসাধীন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৪ জন রয়েছেন।         

গত ২৪ ঘণ্টায় ১৬৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এ যাবত ২৮ হাজার ৯৯৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।  

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

 

বিসিবির বোর্ড সভায় এল যে ৭ সিদ্ধান্ত
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, আরেক নে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মাদক নির্মূলে শিক্ষাকে কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের অবৈধ ও ভাসমান দোকান সরাতে আল্টিমেটাম দিল ঢাবি প…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬