ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু যেন থামছেই না

২৯ জুলাই ২০২৫, ০৫:২৯ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০১:৩২ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। থামছে না ডেঙ্গুর ভয়াল মিছিল। চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার ৩১৬ জনে, আর প্রাণ হারিয়েছেন ৭৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৯৩ জন, মৃত্যু হয়েছে ১ জনের।

মঙ্গলবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন: এশিয়ান কাপে ‘মৃত্যুর গ্রুপে’ বাংলাদেশ, জানা গেল ম্যাচসূচি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৯৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩১৬ জনে, আর মৃত্যু হয়েছে ৭৯ জনের।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টার আক্রান্তদের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে—ডেঙ্গু রোগীদের মধ্যে ৩৮.৭ শতাংশ নারী এবং ৬১.৩ শতাংশ পুরুষ।

বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির মৌসুমে মশার প্রজননক্ষেত্র বেড়ে যাওয়ায় ডেঙ্গুর ঝুঁকিও বাড়ছে। এ সময় ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে মত দিয়েছেন তারা।

বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬