২৪ ঘণ্টায় আবারও ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি কত?

০৯ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৮:০২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩২৫ জন। আজ মৃত্যুবরণ করেন ৩ জন। শনিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০৮ জন এবং মৃত্যুবরণ করেন ১৪ জন। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৭৩৫ জনে, আর মৃত্যু হয়েছে ৯৮ জনের।

আরও পড়ুন: ছাত্রলীগকে পুনর্বাসন করছে ছাত্রদল: ছাত্রশিবির সেক্রেটারি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬২ জন, খুলনা বিভাগে ১৪, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ ও রাজশাহী বিভাগে ৪১ জন রয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির মৌসুমে মশার প্রজননক্ষেত্র বেড়ে যাওয়ায় ডেঙ্গুর ঝুঁকিও বাড়ছে। এ সময় ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে মত দিয়েছেন তারা। 

স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা চান…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্ট…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মাজেদ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9