স্বাস্থ্যের ডিজিসহ নবনিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে এনডিএফের শুভেচ্ছা বিনিময়

১৭ মার্চ ২০২৬, ০৩:২৮ PM
স্বাস্থ্যের ডিজিসহ নবনিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে এনডিএফের শুভেচ্ছা বিনিময়

স্বাস্থ্যের ডিজিসহ নবনিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে এনডিএফের শুভেচ্ছা বিনিময় © সংগৃহীত ও সম্পাদিত

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী ও সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। আজ মঙ্গলবার (১৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে এই শুভেচ্ছা বিনিময় হয়।

শুভেচ্ছা বিনিময়কালে এনডিএফের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল ও বিসিএস হেলথ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমানসহ এনডিএফ এবং বিসিএস হেলথ ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১০ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ আ্যাসোসিয়েশন অব ইউরোলজি সোসাইটির সেক্রেটারি।

একই দিন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) নিয়োগ পান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের (নিন্স) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী। তিনি ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

পরদিন ১১ মার্চ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাহিদ রায়হানকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদে চলতি দায়িত্বে পদায়ন করে সরকার। অধ্যাপক ডা. জাহিদ রায়হান ড্যাব সমর্থিত স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক।

এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬