ছাত্রলীগকে পুনর্বাসন করছে ছাত্রদল: ছাত্রশিবির সেক্রেটারি

০৯ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
নরসিংদীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম

নরসিংদীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম © ছাত্রশিবির

ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে নরসিংদী শিশু একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এর আগে শুক্রবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রদলের কমিটি দেয়ার পর অভিযোগ ওঠে, ছাত্রলীগের অন্তত অর্ধশত নেতাকর্মী স্থান পেয়েছে ছাত্রদলের ওই কমিটিতে।

ছাত্রশিবির পরিশীলিত রাজনীতি করছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর আগে প্রায় ২০টি কমিটিতে ছাত্রদল এই কাজ করেছে। কোনো কমিটি দিলে যাচাই বাছাই করেই দেয়া উচিত। গতকালের কমিটি দেয়ার পর আবার তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত কমিটির সদস্যের ব্যাপারেও অভিযোগ আছে ছাত্রলীগের সাথে জড়িত থাকার।’

নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি তাওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী জেলা জামায়াতের আমির মুছলেহ উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ সম্পাদক ড. রেজওয়ানুল হক ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম প্রায় চার শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ছাড়াও নরসিংদী জেলা ছাত্রশিবিরে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬