উপদেষ্টার সিল-স্বাক্ষর জালিয়াতির দায়ে অভিযুক্ত চিকিৎসক পেলেন লঘুদণ্ড

১৬ মার্চ ২০২৬, ০৭:১৭ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের স্বাক্ষর জাল করে শূন্য পদে পদায়নের চেষ্টা করার দায়ে সাময়িক বরাখস্ত থাকা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সংযুক্ত চিকিৎসক ডা. এসএম গোলাম মওলাকে লঘুদণ্ড দিয়ে স্বপদে বহাল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার (১৬ মার্চ) স্বাস্থ্য সেবা বিভাগ (পার-৩ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই লঘুদণ্ডের তথ্য জানানো হয়। এতে সচিব মো. কামরুজ্জামান চৌধুরী সই করেছেন।

ডা. এসএম গোলাম মওলা পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট (সার্জারি)। তাকে রামেক হাসপাতালে সংযুক্তিতে রাখা হয়েছে।

জানা গেছে, শূন্য পদে পদায়নের লক্ষ্যে ২০২৪ সালের ১৫ আগস্ট ডা. এসএম গোলাম মওলার বিরুদ্ধে তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের স্বাক্ষর, নির্দেশনা ও সিল জাল করার অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই বছরের ৫ নভেম্বর তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) মোতাবেক সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরে গত বছরের ১৬ মার্চ বিধি ৩(খ) মোতাবেক অসদাচরণের দায়ে স্বাস্থ্য সেবা বিভাগের শৃঙ্খলা অধিশাখায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়।

প্রসঙ্গ উল্লেখ করে সোমবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু ডা. এসএম গোলাম মওলাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪(২) (ক) অনুসারে তিরস্কার লঘুদণ্ড আরোপ করে চলমান বিভাগীয় মামলাটি নিষ্পত্তি করা হয়, বিধায় সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা সমীচীন। এ অবস্থায় ডা. এসএম গোলাম মওলার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হল। তার সাময়িক বরখাস্তকালীন সময় বিধি মোতাবেক কর্তব্যকাল হিসেবে গণ্য করা হল।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬