নুরের খোঁজ নিতে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে নাহিদ-সারজিসরা

০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ PM
নুরের খোঁজ নিতে বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেএনসিপি নেতারা

নুরের খোঁজ নিতে বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেএনসিপি নেতারা © সংগৃহীত

চীন সফর শেষে দেশে ফিরে নুরুল হক নুরের খোঁজ নিতে বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতারা।

রবিবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে হাসপাতালে পৌঁছে তারা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর-এর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

এসময় নাহিদ ইসলাম বলেন, ‘নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলা গভীরভাবে উদ্বেগজনক। এ হামলায় সেনাবাহিনী ও পুলিশের যে সদস্যরা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’

সফরসঙ্গী সারজিস আলম ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, ও সংগঠক নাহিদ উদ্দিন তারেক প্রমুখ।

চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬
মধ্যরাতে নারী চিকিৎসককের ওপর চড়াও-গালাগাল, অভিযোগ শ্রমিকদল …
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং সেন্টার বন…
  • ১২ অক্টোবর ২০২৬