ব্র্যাকের কর্মসূচি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান

০৪ মার্চ ২০২৬, ০৬:০১ PM
জাইমা রহমান

জাইমা রহমান © টিডিসি ফটো

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের কালিবাজাইল ও ভালুকা উপজেলার ধলিয়া ব্র্যাক এ ক্ষুদ্র ও কুটির শিল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বুধবার (৪ মার্চ) ৯ টার দিকে তিনি ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম পরিদর্শনে আসেন। 
 
ব্র্যাকের  সুবিধাভোগিদের সাথে চাটাইয়ে বসে মত বিনিময় করেন উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল মোতালেব ড্রাইভারের বাড়িতে। বৈঠকে ১জন প্রতিবন্ধিসহ ৫সদস্যের টিমের কথা শুনেন এবং ব্র্যাকের পরিকল্পনার কথাও শুনেন জাইমা রহমান। ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মেয়ে ‘ব্র্যাক এন্টারপ্রাইজেস’ এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ সহ ব্র্যাকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের আওতাধীন দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে বিশেষ করে নারীদের ২৪ মাসের একটি নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার উপরে নিয়ে আসার একটি সফল ও বিশ্ব স্বীকৃত ব্যবস্থা। 

এটি সম্পদ স্থানান্তর (যেমন: গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম বিনামূল্যে প্রদান), দক্ষতা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও সঞ্চয়ের অভ্যাস তৈরির মাধ্যমে সুবিধাবঞ্চিতদের আত্মনির্ভরশীল করে গড়ে উঠা নারীদের জীবনের গল্প সরাসরি উপলব্ধি করার জন্য করার জন্য মূলত তিনি ব্র্যাকের কর্মসূচী পরিদর্শন করার জন্য আসেন।

রাবির সকল প্রশাসনিক কার্যক্রম বয়কট করল ক্যাম্পাসের ৩ সাংবাদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল বিজয়ীদের সোনালি ছবিগুলো নিজ হাতে আঁকেন যিনি
  • ০৬ অক্টোবর ২০২৬
মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নি…
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬