তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন কে?

২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ AM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ AM
তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন কে?

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন কে? © সংগৃহীত

বগুড়া-৬ আসনটি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়ে দিয়েছেন। দুটি আসনে জয়ী হয়ে শপথের আগের দিন তিনি এই আসনটি ছাড়ার ফলে এখানে উপনির্বাচনের ব্যবস্থা হবে। কে হবে বিএনপির মনোনীত প্রার্থী, তা নিয়ে চলেছে তুমুল আলোচনা।

১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন। এর মধ্যে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

উপনির্বাচনের তফসিল এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে প্রার্থী নিয়ে চলছে নানা আলোচনা। কেউ কেউ তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বা মেয়ে জাইমা রহমানকে প্রার্থী করার দাবি তুলেছেন। এছাড়া সম্ভাব্য প্রার্থীর মধ্যে রয়েছে স্থানীয় নেতারা—বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম (বাদশা), সাবেক সভাপতি ও সাবেক মেয়র একেএম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর (পাভেল)।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন জানান, উপনির্বাচনের দলীয় প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। তফসিল ঘোষণার পর দলের হাইকমান্ড থেকে যথাসময়ে প্রার্থীর নাম প্রকাশ করা হবে। বগুড়া-৬ ও বগুড়া-৭ জিয়া পরিবারের ঐতিহ্যবাহী আসন। অতীতে এই দুই আসনে প্রয়াত চেয়ারপারসন বিপুল ভোটে জয়ী হয়েছেন। এবারের উপনির্বাচনে জিয়া পরিবারের কেউ হবেন, নাকি অন্য কোনো নেতা—সেটি দলের চেয়ারম্যান সিদ্ধান্ত দেবেন।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9