আবু সাঈদ হত্যা: আসামিপক্ষের অভিযোগ গঠনের শুনানি শুরু

২৯ জুলাই ২০২৫, ০১:০৮ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
আবু সাঈদ

আবু সাঈদ © সংগৃহীত

জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহিদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ এ শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে আসামিপক্ষ তাদের মক্কেলদের অব্যাহতির আবেদন জানায়। এর একদিন আগে, সোমবার (২৮ জুলাই) প্রসিকিউশন পক্ষ থেকে সব আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে বিচার শুরুর দাবি জানানো হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, আবু সাঈদকে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যসহ চারজনের নির্দেশে হত্যা করা হয়। সে কারণে এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করাই হবে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত।

মঙ্গলবার সকালে গ্রেপ্তার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

এর আগে গত ২২ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলার ২৪ জন আসামিকে পলাতক ঘোষণা করে। গত ৩০ জুন এই মামলায় ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যা ট্রাইব্যুনাল আমলে নেয়।

প্রসঙ্গত, গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহিদ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬