গাইবান্ধায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

১৬ অক্টোবর ২০২৫, ১০:০৫ PM
ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে নেওয়া হচ্ছে

ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে নেওয়া হচ্ছে © টিডিসি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামে নিখোঁজ যুবক আনিছুর মিয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে স্থানীয়রা ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত আনিছুর মিয়া উপজেলার তালুক ফলগাছা গ্রামের মো. মতিয়ার মিয়ার ছেলে। তিনি ভ্যানচালক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত ১৪ অক্টোবর সন্ধ্যার পর থেকে আনিছুর নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে পরে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অবশেষে আজ  বাড়ি থেকে অল্প কিছু দূরে ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ধানক্ষেত থেকে আনিছুর মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

চরমোনাই পীরের বিরুদ্ধে অভিযোগ তোলা ফাহিম ফারুকীকে ইসলামী আ…
  • ২২ নভেম্বর ২০২৬
কিছু বুঝে ওঠার আগেই ঢাবি কর্মচারীর মাথায় ককটেল
  • ২২ নভেম্বর ২০২৬
ফেরার আশা না করে আল্লাহর কাছে তওবা করুন
  • ২২ নভেম্বর ২০২৬
ওজিএসবির নবনির্বাচিত কমিটিতে বিএমইউর ৬ বিশেষজ্ঞ চিকিৎসক, ড্…
  • ২২ নভেম্বর ২০২৬
২৫ লাখ নতুন কর্মসংস্থানের সুখবর দিলেন প্রধানমন্ত্রী
  • ২২ নভেম্বর ২০২৬
প্রথম শ্রেণির লটারিতে কতটি শিক্ষাপ্রতিষ্ঠান চয়েজ দেওয়া যাবে…
  • ২২ নভেম্বর ২০২৬