কুষ্টিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

১৫ অক্টোবর ২০২৫, ০৬:২৪ PM
নিহত গৃহবধূর বাড়িতে স্থানীয় নারীদের ভিড়

নিহত গৃহবধূর বাড়িতে স্থানীয় নারীদের ভিড় © টিডিসি

কুষ্টিয়ায় রিনা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সকালে সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের মহাদেব পাড়ায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই নিহতের স্বামী সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রিনা খাতুন পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. মহির উদ্দিনের মেয়ে ও তিন সন্তানের জননী ছিলেন।

স্থানীয় লোকজন জানান, নিহত রিনা খাতুনের স্বামী একজন মাদকাসক্ত। তিনি মাঝেমাঝেই মাদক সেবন করে রিনা খাতুনকে মারধর করতেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। নিহত রিনা খাতুন রাগ করে তার বাবার চলে যায় বেশ কয়েকবার। এক সপ্তাহ আগে তিনি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসেন।

নিহত রিনার ছেলে বলে, ‘আমার মার সঙ্গে বাবার প্রতিদিন ঝগড়া হতো। আজ সকালেও ঝগড়া হয়েছে।

হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নাসির বলেন, ‘আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬