যশোরের ঝিকরগাছায় অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার

১০ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ PM
মাসুদ রানা

মাসুদ রানা © সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের বায়সা চাঁদপুর গ্রামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে আফিল পোল্ট্রি ফার্মের পেছনে প্রবাসী মো. রবিউল ইসলামের নবনির্মিত বাড়ির ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত যুবকের নাম মাসুদ রানা (২১)। তিনি পেশায় ভ্যানচালক এবং শার্শা উপজেলার উলাশী গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, নবনির্মিত বাড়িটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা ভেতরে ঢুকে অর্ধগলিত লাশটি দেখতে পান এবং দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে নিহতের বাবা নুর মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে লাশটি তার ছেলে মাসুদ রানার বলে শনাক্ত করেন।

পরিবারের বরাতে জানা গেছে, মাসুদ রানা গত ৬ অক্টোবর দুপুর থেকে নিখোঁজ ছিলেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে আইনি প্রক্রিয়া চলছে।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬