শেরপুরে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ পুকুর থেকে উদ্ধার

০৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ PM
নিহত ব্যক্তির বাড়িতে এলাকাবাসীর ভিড়

নিহত ব্যক্তির বাড়িতে এলাকাবাসীর ভিড় © টিডিসি

শেরপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর পুকুর থেকে আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া (৫৫) নামের এক মনোহারি দোকান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। শনিবার (৪ অক্টোবর) বিকেলে শহরের সজবরখিলা এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মোতালেব শহরের গোপালবাড়ী এলাকার মৃত আবেদ আলীর ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত দুইটার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মোতালেব। পরে তার কোনো খোঁজ না পেয়ে নিহতের স্বজনরা শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

পরে আজ বিকেলে শহরের সজবরখিলা এলাকার হরিজন পল্লীর পেছনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬