নাফ নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

০৩ অক্টোবর ২০২৫, ০২:৫৬ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে টেকনাফ শাহ পরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহপরীর দ্বীপের বাসিন্দা নুরুল আলম জানান, সকালে শাহপরীর দ্বীপ ট্রলার ঘাট সংলগ্ন নাফ নদীতে এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখা মিলে। পরে পুলিশকে খবর দিলে বেলা ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। অজ্ঞাত এ ব্যক্তির গায়ে একটি গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল।

বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকা থেকে একটি ভাসমান মরদেহ উদ্ধারের পরে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রক্রিয়াধীন।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage