কুয়াকাটা সৈকতে ভেসে এল অর্ধগলিত মরদেহ

০৬ অক্টোবর ২০২৫, ০২:৫৪ PM
কুয়াকাটা সৈকতে ভেসে এল অর্ধগলিত মরদেহ

কুয়াকাটা সৈকতে ভেসে এল অর্ধগলিত মরদেহ © সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তির পরনে ছিল কালো রঙের হাফপ্যান্ট ও লাল শার্ট। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দোকান খুলতে এসে জহিরুল ইসলাম নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী প্রথমে লাশটি দেখতে পান। পরে তিনি বিষয়টি কুয়াকাটা নৌ-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি সমুদ্র থেকে ভেসে এসে চরে আটকে গেছে।

ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, ‘সকালে প্রতিদিনের মতো দোকান খুলতে এসে দেখি পানির ঢেউয়ের সঙ্গে কিছু একটা ভাসছে। কাছে গিয়ে দেখি এটা মানুষের লাশ। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।’

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতি পেলেন ২৯৫ শিক্ষক, এমপিও সংশোধন ১৩৫৪ জনের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জর…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি, শিক্ষামন্ত্রী বললেন—আ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬