নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

০৯ অক্টোবর ২০২৫, ০৯:২২ PM
মারা যাওয়া ইব্রাহীম

মারা যাওয়া ইব্রাহীম © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইব্রাহীম নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের ইছাপুরা এলাকায় ঢোলভাঙ্গা নদী থেকে তার মরদেহ ভেসে ওঠে। 

নিহত ইব্রাহীম উপজেলার আমান উল্লাহ ভুঁইয়ার ছেলে এবং বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , গত সোমবার (৬ অক্টোবর) সকালে ইব্রাহীম বন্ধুদের সঙ্গে ঢোলভাঙ্গা নদীতে গোসল করতে নামে। এ সময় স্রোতের তোড়ে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা ও উপজেলা দমকল বাহিনীর সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা চালান, কিন্তু ব্যর্থ হন। খবর পেয়ে চাঁদপুর থেকে একটি ডুবুরি দল এসে দুই দিন চেষ্টা চালিয়েও শিশুটির কোনো সন্ধান পায়নি। 

অবশেষে আজ বৃহস্পতিবার সকালে সোনারামপুর ইউনিয়নের ইছাপুরা এলাকায় নদীর পানিতে ভেসে ওঠে তার মরদেহ। নিহত ইব্রাহীমের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল আহমেদ খান বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটি পচে ফুলে গেছে। নিহতের বাবা মরদেহ শনাক্ত করেছেন।

রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬