কসবায় নিখোঁজ শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার

০৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ PM
তাহছিন ইসলাম নূর

তাহছিন ইসলাম নূর © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধর্মপুর গ্রামে নিখোঁজের এক দিন পর পুকুর থেকে তাহছিন ইসলাম নূর (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামে মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত তাহছিন ইসলাম নূর আখাউড়া উপজেলার টান মান্দাইল গ্রামের খায়রুল ইসলাম বাবুর ছেলে। মা-সহ শিশুটি মামার বাড়িতে বেড়াতে এসেছিল। সে ধর্মপুর গ্রামের মৃত আবদুস সামাদ মিয়ার মেয়ে আকলিমা আক্তারের একমাত্র সন্তান।

পরিবারের সদস্যরা জানান, বুধবার সকাল ১০টার পর থেকেই তাহছিন নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে সন্ধ্যায় কসবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে রাতভর গ্রামের মানুষ মসজিদের পুকুরসহ বিভিন্ন স্থানে খোঁজ চালায়। অবশেষে বৃহস্পতিবার ভোরে ওই পুকুরে ভেসে ওঠা অবস্থায় তাহছিনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশু তাহছিনের নিখোঁজের বিষয়টি জানার পর আমরা অনুসন্ধান চালাই। ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে পানিতে ডুবে মারা গেছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়…
  • ১২ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল, সমন্বয় হবে রমজ…
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ ন…
  • ১২ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা শিক্ষা বো…
  • ১২ নভেম্বর ২০২৬
চুল পড়া কমাতে আলোচনায় নতুন যে চিকিৎসাপদ্ধতি
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের মিছিল-মিটিংয়ে না জড়িয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক …
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950