পাবনায় হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

০৮ অক্টোবর ২০২৫, ০৫:২৩ PM
আবাসিক হোটেলে উৎসুক মানুষের ভিড়

আবাসিক হোটেলে উৎসুক মানুষের ভিড় © টিডিসি

পাবনায় একটি আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় স্বাধীন সরকার (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সকালে শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত হোটেল রয়েল প্যালেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত স্বাধীন সরকার সিরাজগঞ্জ সদর উপজেলার কাজীপুর গজাইল গ্রামের গাজী শাহজাহানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে হোটেলে থাকার জন্য  হোটেল রয়েল প্যালেসে একটি রুম নেন স্বাধীন। বুধবার সকালে হোটেলবয় ডাকাডাকি করলে তার কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সাথে গামছা দিয়ে ফাঁস নেওয়া অবস্থায় দেখা যায় স্বাধীনকে।

স্বাধীনের ভায়রা ভাই শুভ্র বলেন, ‘আমার বাসায় ছিলেন। তিনি হঠাৎ গতকাল মঙ্গলবার দুপুরে বাসা থেকে বের হয়ে যান। পরে সন্ধ্যার পরও তিনি বাসায় না ফেরায় তাকে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।’ তার পারিবারিক ঝামেলার কারণে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেন তিনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতি পেলেন ২৯৫ শিক্ষক, এমপিও সংশোধন ১৩৫৪ জনের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জর…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি, শিক্ষামন্ত্রী বললেন—আ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬