পলিথিন দেখে চিৎকার করছিল কুকুর, খুলে মিলল নবজাতকের মরদেহ

১৪ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ PM
নবজাতকের উদ্ধার করা মরদেহ

নবজাতকের উদ্ধার করা মরদেহ © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনের পাশে পড়ে থাকা একটি লাল পলিথিন ব্যাগ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে মন্দভাগ রেলওয়ে স্টেশন এলাকার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে রেললাইনের পাশে একটি লাল পলিথিন ব্যাগ দেখে কয়েকটি কুকুর চিৎকার করতে থাকে। এতে পথচারীদের সন্দেহ হলে তারা ব্যাগটি খুলে দেখেন, এর ভেতরে একটি নবজাতকের মরদেহ। পরে স্থানীয়রা বিষয়টি জনপ্রতিনিধির মাধ্যমে রেলওয়ে পুলিশকে জানান।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে নবজাতকটির জন্ম আজই হয়েছিল। তবে জন্মের সময় মৃত ছিল, নাকি জন্মের পর মারা গেছে, তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।

ওসি আরও জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা মরদেহটি সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬
১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬