শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার— পরিবারের দাবি হত্যা

০৭ অক্টোবর ২০২৫, ০১:০২ PM
শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার © সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের মহব্বত আলী মুন্সিবাড়ি থেকে মো. রুবেল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল একই উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের আশার বাড়ির বাসিন্দা বেল্লাল মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, সোমবার (৬ অক্টোবর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। গত ফেব্রুয়ারি মাসে রুবেল ও রিয়া আক্তারের মধ্যে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল তাদের মধ্যে। ঘটনার রাতে রুবেল নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। শ্বশুরবাড়ি থেকে ফোন পেয়ে স্ত্রী রিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর তিনি শ্বশুরবাড়িতে যান। পরদিন মঙ্গলবার ভোরে বাড়ির লোকজন তাদের আঙিনার একটি গাছে রুবেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বোন নয়ন আক্তার অভিযোগ করে বলেন, ‘রিয়াকে আমার ভাই রুবেলকে পছন্দ ছিল না। এ নিয়ে বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে রুবেলকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।’ তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

তবে নিহত রুবেলের স্ত্রী রিয়া আক্তার দাবি করেন, ‘আমার সঙ্গে রুবেলের কোনো ঝগড়া হয়নি। তিনি আমাদের ঘরেও আসেননি। আমাদের ফাঁসাতে রুবেল বাড়ির সামনের গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’

এদিকে ঘটনার পর থেকে নিহতের শাশুড়ি পারভিন বেগমসহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। আমরা ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬