প্রতি বছর আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী বিশেষভাবে পালন করবে সরকার

০৬ অক্টোবর ২০২৫, ০৬:২৪ PM
শহীদ আবরার ফাহাদ

শহীদ আবরার ফাহাদ © সংগৃহীত

প্রতি বছর ৭ অক্টোবর আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী পালন করবে সরকার। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এই দিবস পালন করা হবে। আগামীকাল প্রথমবারের মতো সকল শিল্পকলা একাডেমিতে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হচ্ছে এ কার্যক্রম। আজ সোমবার (৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, আবরার ফাহাদের শাহাদাতবাষির্কীর পাশাপাশি প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি বিডিআর ম্যাসাকার দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন ও তাদের সৃষ্টিকে উদযাপনের জন্য একটি ক্যালেন্ডার তৈরির কাজ করছে সংস্কৃতি মন্ত্রণালয়। আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী ও বিডিআর ম্যাসাকার দিবস এই ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আগামীকাল ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সকল শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা।

এতে আরও বলা হয়, বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে দেশের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জীবন ও তাঁদের সৃষ্টিকে উদযাপনের জন্য একটি ক্যালেন্ডার তৈরির কাজ চলমান রয়েছে। এ ক্যালেন্ডারে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ও বিডিআর ম্যাসাকার দিবস অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে এখন থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছর যথাক্রমে ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি এই দুটি দিবস বিশেষভাবে পালিত হবে।

রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬