আবরার ফাহাদের কবর জিয়ারতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ভিপি সাদিক

০৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ AM
কবর জিয়ারতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ভিপি সাদিক

কবর জিয়ারতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ভিপি সাদিক © সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত অসম চুক্তি ও পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে নির্মমভাবে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের পারিবারিক গোরস্থানে পৌঁছে তিনি আবরারের কবর জিয়ারত করেন।

কবরের পাশে মোনাজাতের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ভিপি সাদিক এবং কান্নায় ভেঙে পড়েন। এ সময় আবরারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। তার সঙ্গে ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে তারা আবরারের বাবা বরকত উল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে মতবিনিময় করেন।

জিয়ারত শেষে রাত সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভিপি সাদিক কায়েম। এরপর তারা কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন। তাদের সঙ্গে ছাত্রশিবির ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের নেতাকর্মীরা ডেকে নিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। রাত ৩টার দিকে হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে আবরার হত্যা মামলায় ২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। এরপর ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলার রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হচ্ছে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কটূক্তির অভিযোগে আটক, পুরোনো সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ওসির…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬