অমর একুশে হলের ভোটে এগিয়ে সাদিক কায়েম

১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ AM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ AM
সাদিক কায়েম ও আবিদুল ইসলাম

সাদিক কায়েম ও আবিদুল ইসলাম © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হল কেন্দ্রের অমর একুশে হলের ভোটে সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম) । তিনি ৬৪৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্রার্থী। তিনি পেয়েছেন ১৪১ ভোট বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র প্রধান ড. এ এস এম মহিউদ্দিন।

এছাড়াও জিএস পদে ফরহাদ ৪৬৬, বাকের ১৮৭, হামিম ১৮০ ভোট পেয়েছেন। এজিএস পদে শিবির প্যানেলের মহিউদ্দিন ৫২১, মায়েদ ১৪১, মুসাদ্দির ১০১ ভোট পেয়েছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ফল ঘোষণা করেন হল নির্বাচন কমিশনার। এ কেন্দ্রে ভোট দিয়েছেন অমর একুশে হল, শহীদুল্লাহ্ হল ও মুসলিম হক হলের শিক্ষার্থীরা।

এর আগে এদিন সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় ঢাকা শেষ হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ করা হয়েছে।

সুন্দরবনের জলদস্যুদের অন্ধকার জগতের গল্প শোনাতে খুবিতে আসছে…
  • ১২ আগস্ট ২০২৬
ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগ…
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনের চেক ছাড়
  • ১২ আগস্ট ২০২৬
মহাকাশে ধান লাগিয়ে চমক দেখাল চীন 
  • ১২ আগস্ট ২০২৬
কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা
  • ১২ আগস্ট ২০২৬