আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী: সভা, সেমিনার, দোয়া ও চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি শিবিরের

০৬ অক্টোবর ২০২৫, ১২:৫১ AM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:৫২ AM
আবরার ফাহাদ ও শিবিরের লোগো

আবরার ফাহাদ ও শিবিরের লোগো © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ‘নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণা ও তা যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একইসাথে এ দিনের কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি।

রবিবার (৫ অক্টোবর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে জাহিদুল ইসলাম বলেন, ‘২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে “ছাত্রশিবির আখ্যায়িত” করে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা। শহীদ আবরার ফাহাদের অপরাধ ছিল—সত্যের পক্ষে ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে ক্যাম্পাসে আধিপত্য কায়েমের লক্ষ্যে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছেন অন্তত ছয় হাজার শিক্ষার্থী। জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় ছাত্রসমাজ এমন নির্যাতনের ভয়াবহ চিত্র ভবিষ্যতে আর কোনো দিন দেখতে চায় না।’

‘এ প্রেক্ষাপটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ দিনটিকে “নিপীড়নবিরোধী দিবস” হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে “জাতীয় নিপীড়নবিরোধী দিবস” ঘোষণা ও পালনের জন্য সরকারের প্রতি আহ্বান করছি।’

আরও পড়ুন: আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

শিবিরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী নিপীড়নবিরোধী দিবসের কর্মসূচিগুলো হল- শাখাভিত্তিক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান; ক্যাম্পাসগুলোতে নিপীড়নবিরোধী সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন করা; ফ্যাসিবাদী আমলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনের চিত্র তুলে ধরা ও আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া এবং ক্যাম্পাসে নিপীড়ন ও আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন প্লাটফর্মে লেখালেখি করা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ছাত্রশিবিরের সকল মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে উক্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ, আমাদের সকল তৎপরতা তার দ্বীনের জন্য কবুল করুন। আমিন।’

 

 

 

জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই? কি, রাগ করলা?
  • ১৯ মে ২০২৬
ভূমি সেবা সহজীকরণে এনএসইউতে ল্যান্ড সার্ভিস ফেয়ার ও কুইজ প…
  • ১৯ মে ২০২৬
ভাইরাল ভিডিও দেখেছে ১ কোটি ৬০ লাখ মানুষ, যা বললেন ঈমান
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081