ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

০২ অক্টোবর ২০২৫, ০৭:১১ PM
ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনে গণহত্যা ও উচ্ছেদের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রশিবির

ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনে গণহত্যা ও উচ্ছেদের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রশিবির © টিডিসি

ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনে গণহত্যা ও উচ্ছেদের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে নগরীর জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। 

শুরুর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি সিটি সেন্টার গলি হয়ে সিটি কলেজ হয়ে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন ও বক্তব্য দেন।

সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘মানবাধিকারকর্মীদের ওপর অন্যায় হামলা মানবাধিকারের প্রতি বড় প্রশ্ন তুলে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ফিলিস্তিনমুখী প্রাণবাহী জাহাজকে অবিলম্বে প্রবেশের অনুমতি দিতে হবে। পাশাপাশি জাতিসংঘকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কার্যকর ভূমিকা রাখতে হবে।’

রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির বলেন, ‘বারবার ফিলিস্তিনে হামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা একটি স্বাধীন ফিলিস্তিন দেখতে চাই। জাতিসংঘকে দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করতে হবে এবং মানবতা রক্ষায় ভূমিকা রাখতে হবে।’

সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকির রহমান জাহিদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুজাহিদ ফয়সাল। এ ছাড়া রাজশাহী পূর্ব জেলা ছাত্রশিবিরের সভাপতি রুবেল আহমেদ, মহানগর সেক্রেটারি ইমরান নাজিরসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

জামালপুরে নারী অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ…
  • ৩১ আগস্ট ২০২৬
মাত্র ১ বছরের অভিজ্ঞতায় চাকরি দেবে সিটি ব্যাংক
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির সর্বশেষ রিলিজ স্লিপের ফ…
  • ৩১ আগস্ট ২০২৬
রোজার পরেই এসএসসি পরীক্ষা, এইচএসসি পেছানোরও কারণ দেখছি না
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ফাইনালের ফলাফল দেখা যাবে ৫টা থেক…
  • ৩১ আগস্ট ২০২৬
চীন সফরে ৫ অর্জনের কথা জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩১ আগস্ট ২০২৬