জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রশিবির কাজ করে যাচ্ছে: শিবির সভাপতি

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ PM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ PM
মুহাম্মদ জাহিদুল ইসলাম

মুহাম্মদ জাহিদুল ইসলাম © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, আগামী দিনে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকেই যুগ শ্রেষ্ঠ বিজ্ঞানী তৈরি হবে। তিনি বলেন, বর্তমান সময়ে জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আগামী দিনে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকেই ওমরের উত্তরসূরী বের হয়ে এই পৃথিবীকে নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ।’
 
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) মাদ্রাসার শহীদ মালেক অডিটোরিয়ামে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) উদ্যোগে আয়োজিত আলিম শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাকসুর ভিপি মুহাম্মদ ইকবাল কবির। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. হেফজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহাম্মদ মু’তাসিম বিল্লাহ শাহেদী।

আরও পড়ুন: স্কুল-কলেজে এক, মাদ্রাসায় ভিন্ন পদ্ধতিতে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা

ক্বারী তাওহিদুল ইসলাম তানিমের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনা করেন টাকসুর জিএস মুহাম্মদ সাইদুল ইসলাম। নবীন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে উপহার হিসেবে টিশার্ট, ব্যাজ ও চাবির রিং বিতরণ করা হয়।
 
প্রধান আলোচক ড. হেফজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘নৈতিকতা, আদর্শ ও জ্ঞানের সমন্বয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। পড়াশোনাসহ প্রতিটি কাজে নিয়মানুবর্তিতা বজায় রাখতে হবে।’
 
বিশেষ অতিথি মুহাম্মদ মু'তাসিম বিল্লাহ শাহেদী বলেন, ‘বিশ্বজুড়ে তা'মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা নেতৃত্ব দিচ্ছে। তোমরাও আগামী দিনে সেই ধারাবাহিকতায় বেড়ে উঠবে এবং জাহিলিয়াতের মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখবে।’
 
সভাপতির বক্তব্যে টাকসুর ভিপি মুহাম্মদ ইকবাল কবির বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে টাকসু বিভিন্ন ক্লাব কার্যক্রম বাস্তবায়ন করছে।’
 
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান আকর্ষণ হিসেবে গজল পরিবেশন করেন শিল্পী এ্যাডভোকেট রুকুনুজ্জামান ও তুরাগ শিল্পীগোষ্ঠী। গজল ও ইসলামি নাট্যের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে দুপুর ১টায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬