‘কোরআন বিতরণের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রদলের বাধা অত্যন্ত দুঃখজনক’

২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ AM
ছাত্রশিবিরের লোগো

ছাত্রশিবিরের লোগো © টিডিসি সম্পাদিত

ঝিনাইদহের শৈলকূপায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে নারী শিক্ষার্থীদের পবিত্র কোরআন বিতরণে ছাত্রদল সন্ত্রাসীদের বাধা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (২৬ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ উদ্বেগ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, “গতকাল (২৫ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার অন্তর্গত মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজে সীরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে একদল নারী শিক্ষার্থী পবিত্র কোরআন বিতরণ করতে গেলে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল অর্ক জোয়ারদার ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হাসনাতের নেতৃত্বে ৮ থেকে ১০ জন উচ্ছৃঙ্খল নেতাকর্মী তাতে বাধা প্রদান করে। এ সময় তারা ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’, ‘ধর ধর শিবির ধর, ধরে ধরে জবাই কর’— এ ধরনের উসকানিমূলক ও ফ্যাসিবাদী স্লোগান দিতে থাকে। এমনকি শিক্ষক-শিক্ষার্থীদের সাথেও তারা অশোভন আচরণ করে।”

ঘটনায় উদ্বেগ জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেন, “কোরআন বিতরণের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। শিক্ষাঙ্গন সন্ত্রাস বা কারও অধিকার হরণের ক্ষেত্র নয়। আধিপত্য বিস্তারের জন্য শিক্ষা প্রতিষ্ঠান কাউকে ইজারা দেওয়া হয়নি। ৫ আগস্ট-পূর্ববর্তী সময়ে আমরা এমন উগ্র আচরণ ছাত্রলীগের সন্ত্রাসীদের কাছ থেকে প্রত্যক্ষ করেছি, যা এখন হুবহু অনুসরণ করছে ছাত্রদল। আমরা এ ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬