২০২৪ সালের ডিগ্রি ১ম বর্ষের ফল প্রকাশ আজ

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ পরীক্ষায় দেশের ৬৪৯টি কেন্দ্রে ১ হাজার ৯২১টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ মোট ২ লাখ ২৪ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় গড় উত্তীর্ণের হার ৯০ দশমিক ২৯ শতাংশ।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট result.nu.ac.bd অথবা www.nu.ac.bd-এ⁠ প্রবেশ করে ফলাফল জানতে পারবেন। প্রকাশিত ফলাফলে কোনো অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন কিংবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬