নজরুল বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বইয়ের দোকানে মাদক সেবনের উপকরণসহ আটক ২

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ PM
মাদক সেবনের উপকরণ

মাদক সেবনের উপকরণ © টিডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট-সংলগ্ন ত্রিভূজ লাইব্রেরি থেকে মাদক সেবনের প্রস্তুতিকালে বিভিন্ন উপকরণসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে তাদের আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল উপজেলার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট-সংলগ্ন একটি বইয়ের দোকানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানের ভেতরে পেছনের ঘরে মাদক সেবনের প্রস্তুতিকালে বিভিন্ন উপকরণসহ দুজনকে পুলিশ আটক করে। ঘরটিতে নিয়মিত মাদক সেবনের আসর বসত বলে জানা গেছে। 

জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরবর্তী সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে আসামি মো. মোশারফ হোসেনকে (৩৫), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আসামি মো. মানিক মিয়াকে (৩২) একই আইনের সংশ্লিষ্ট ধারায় ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের বিষয়ে ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছি এবং আলামতসহ দুজনকে আটক করেছি। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

মোবাইল কোর্টকে সহযোগিতা করেন ত্রিশাল থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারে বই উপহার দিল জাকসু
  • ২০ আগস্ট ২০২৬
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই …
  • ২০ আগস্ট ২০২৬
তামিম ইকবালকে চ্যালেঞ্জ করলেন আসিফ
  • ২০ আগস্ট ২০২৬
চীনের বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের পতাকা ওড়ানোর স…
  • ২০ আগস্ট ২০২৬
ইসলামের দৃষ্টিতে খেলাধুলার মূলনীতি নিয়ে যা বললেন ড. আবু ইউছ…
  • ২০ আগস্ট ২০২৬
সুবিধাবঞ্চিতদের শিক্ষালয়ে শিক্ষার নতুন উদ্যম
  • ২০ আগস্ট ২০২৬