গকসু নির্বাচনে শীর্ষ দুই পদে জয়ী ছাত্রশিবিরের প্যানেল

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ AM
বামে জিএস রায়হান ও এজিএস সামিউল

বামে জিএস রায়হান ও এজিএস সামিউল © সংগৃহীত

ঢাকার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে শীর্ষ দুই পদে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

স্ট্যাটাসে তিনি বলেন, গণ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নব নির্বাচিত জিএস ও এজিএস হয়েছেন। জিএস পদে নির্বাচিত হয়েছেন মো. রায়হান খান [গণ বিশ্ববিদ্যালয়, পশু চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান অনুষদ]। এজিএস পদে নির্বাচিত হয়েছেন সামিউল হাসান শোভন [গণ বিশ্ববিদ্যালয়, মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (এমপিবিএমই)]।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। 

ফলাফল থেকে জানা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন ইয়াসিন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন রায়হান। এ ছাড়া এজিএস পদে জয়ী হয়েছেন সামিউল।

 

‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: র…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার 
  • ১৯ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
  • ১৯ নভেম্বর ২০২৬
মেডিকেলসহ তিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ডিসেম্বরে, ১১টির হবে …
  • ১৯ নভেম্বর ২০২৬
৪৬৮ সরকারি মহিলা কলেজের নাম মন্ত্রণালয়ে, তালিকা দেখুন এখানে
  • ১৯ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বেতন বিল সাবমিটে জটিলতা, সমাধান জানাল মাউশি
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage