৭ বছর পর গকসু নির্বাচন, ভোট দিতে সরব উপস্থিতি ভোটারের

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ AM
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © টিডিসি ফটো

সাত বছর পর সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হচ্ছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৩২ একরের ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, বাদামতলা, ট্রান্সপোর্ট চত্ত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে কেউ বই হাতে, কেউ প্ল্যাকার্ড হাতে, আবার কেউ স্লোগান দিতে দিতে। দীর্ঘ বিরতির পর আয়োজিত এই নির্বাচনে অংশগ্রহণে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ধৈর্যসহকারে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। নারী শিক্ষার্থীদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে।

ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী নোমান বলেন, “নিরাপদ পরিবেশে অত্যন্ত শৃঙ্খলাভঙ্গহীনভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনের নেওয়া উদ্যোগগুলো অত্যন্ত প্রশংসনীয়।”

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী রতুল জানান, ‘ভোটকেন্দ্রের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। কোনো নিরাপত্তাজনিত সমস্যা নেই। তবে আমাদের বিভাগের ৩৭৩ জন ভোটারকে একটি মাত্র কেন্দ্রে ভোট দিতে হওয়ায় দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে।’

গণ বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন। সকাল থেকেই ভোটারদের বড় একটি অংশ ভোটাধিকার প্রয়োগে অংশ নিচ্ছেন। ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫৮ জন প্রার্থী।

বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সবাইকে সতর্ক …
  • ০২ আগস্ট ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে মিলবে বড় কর প…
  • ০২ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির কোন ইউনিটে ভর্তি পরীক্ষা কবে, আবেদনের যোগ্যতা কী— দেখ…
  • ০২ আগস্ট ২০২৬
একটি ইউনিটে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত…
  • ০২ আগস্ট ২০২৬