গকসু নির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ 

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ PM
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জিএস প্রার্থীর বিরুদ্ধে

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জিএস প্রার্থীর বিরুদ্ধে © টিডিসি সম্পাদিত

নির্বাচনী প্রচারণায় ভোটারদের কোমল পানীয় ও বিস্কুট বিতরণের মাধ্যমে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে আসন্ন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের এক সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীর বিরুদ্ধে। 

অভিযোগ সূত্রে জানা যায়, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত জিএস প্রার্থীর নাম আফসানা মিমি। তিনি নির্বাচনী আচরণবিধি অমান্য করে বিভিন্ন সময়ে নির্বাচনী প্রচারণায় ক্লাসরুমে প্রচারণা চালাতে গিয়ে ভোটারদের মাঝে কোমল পানীয় ও বিস্কুট বিতরণ করেছেন। যা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে।

নির্বাচনী আচরণবিধি ধারা ১০ (ঙ) তে উল্লেখ আছে, নির্বাচনী প্রচারণার জন্য কোথাও কোনো ক্যাম্প, প্যান্ডেল করা যাবে না। ভোটারদের কোনো প্রকার কোমল পানীয়, খাদ্য পরিবেশন বা উপঢৌকন প্রদান করতে পারবে না।

অভিযুক্ত প্রার্থীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিভিন্ন ডিপার্টমেন্টে গেছি এমন না। আজ রাজনীতি প্রশাসন বিভাগে গিয়েছিলাম যেখানে অনেক পূর্ব পরিচিত শিক্ষার্থী ছিলেন। তারা খেতে চাওয়ার কারণে এ ব্যবস্থা।’

বিভিন্ন সময়ে ছাত্রাবাসগুলোতেও ভোটারদের খাওয়ানো হচ্ছে এ প্রসঙ্গে তিনি বাকি প্রার্থীদের বিষয়ে অভিযোগ করতে গিয়ে বলেন, ‘মেসে গেলে তো ওটা (খাওয়ানো) করাই লাগে, আমিও করতেছি। অনেকেই তো সেগুলা করছে।’

রিটার্নিং অফিসারের দপ্তর জানায়, ‘ইতিমধ্যে এ বিষয়ে লিখিত অভিযোগ এসেছে। যাচাই-বাছাই করে অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।’

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9