দ্বিতীয় দিনে গকসুর মনোনয়ন ফরম বিক্রি ৩০টি

২৭ আগস্ট ২০২৫, ০৫:২৬ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৯:৫৬ PM
গকসু কার্যালয়

গকসু কার্যালয় © টিডিসি ফটো

গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের দ্বিতীয় দিনে বিভিন্ন পদে ৩০টি ফরম সংগ্রহ করেছেন। বুধবার (২৭ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়ন বিতরণ শেষে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তথ্যটি নিশ্চিত করেন প্রধান রিটার্নিং অফিসার সহকারী অধ্যাপক অফিসার মো. আবু রায়হান। 

তিনি বলেন, ১১ পদের বিপরীতে ৩০টি মনোনয়ন বিতরণ হয়েছে। যেখানে সহ-সভাপতি (ভিপি) পদে ৪টি, সাধারণ সম্পাদক পদে ২টি, সহ-সাধারণ সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ২টি, ক্রীড়া সম্পাদক পদে ১টি, সহ-ক্রীড়া সম্পাদক পদে ১টি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ১টি, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ২টি, দপ্তর সম্পাদক পদে ৩টি, সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ২টি মনোনয়ন বিতরণ হয়েছে।

তিনি আরও বলেন, অনুষদ প্রতিনিধি পদের জন্য ১১টি ফরম সংগ্রহ করেছেন। যেখানে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ৫টি, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ ২টি, ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদ ২টি, কলা ও সমাজবিজ্ঞান অনুষদ ১টি এবং কৃষি অনুষদ থেকে ১টি ফরম বিতরণ করা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার থেকে শুরু হয় গকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। প্রথমদিন মনোনয়ন সংগ্রহ করেন ১৩ জন। প্রথম এবং দ্বিতীয় দিনে সর্বমোট মনোনয়ন বিতরণ সংখ্যা ৪৩টি।

প্রসঙ্গত, নিয়মিত এ কার্যক্রম চলবে আগামী ২৮ আগস্ট দুপুর ৩টা পর্যন্ত। সকাল ১০টা থেকে মনোনয়ন বিতরণ কার্যক্রম শুরু হয়ে দুপুর ৩টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। 

 

 

 

 

 

 

 

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9