ভালুকায় দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের আরও এক আসামী গ্রেপ্তার

১৫ মার্চ ২০২৬, ০৭:০৬ PM , আপডেট: ১৫ মার্চ ২০২৬, ০৭:০৯ PM
পুলিশের হাতে গ্রেপ্তার সোহেল রানা

পুলিশের হাতে গ্রেপ্তার সোহেল রানা © টিডিসি ফটো

ময়মনসিংহের ভালুকা উপজেলার  দীপুচন্দ্র দাস হত্যা মামলায় নতুন করে একজন আসামি মো: সোহেল রানা (৩৪) গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে ভালুকা থানার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট ওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঝায়াইল ইউনিয়নের মহাইল গ্রামের তোরাব আলী ওরফে তোরাপ আলীর ছেলে।

ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় সোহেল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি দীপু চন্দ্র দাসকে কারখানার ফ্লোর থেকে গার্ডরুমে নিয়ে যাওয়ার সময় মারধর করেন। এছাড়া, কারখানার ভেতরে স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে উপস্থিত জনতাকে নির্যাতনে উৎসাহিত করার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

পুলিশ জানিয়েছে, এর আগে গ্রেফতার হওয়া তিন আসামি আদালতে দেওয়া দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা নাম প্রকাশ করেছেন।

এ পর্যন্ত এই মামলায় মোট ২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পলাতক আসামিদের গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখার অভিযান এখনও চলমান বলে পুলিশ জানিয়েছে। 

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬