দোকানের ভিতর ঢুকে মুদি দোকানিকে গলা কেটে হত্যা

০৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ AM
নিহত নারায়ণ পাল

নিহত নারায়ণ পাল © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে থানা থেকে ১৫০ গজ দূরে নারায়ণ পাল (৪০) নামে এক মুদি দোকানিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে পৌরশহরের দক্ষিণ দৌলতপুরের থানার মোড়ে ওই ব্যবসায়ীর নিজ দোকানের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার মৃত নিরো পালের ছেলে। তিনি থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরশহরের উত্তর দৌলতপুরে থানা থেকে ১৫০ মিটার অদূরে থানা মোড়ে নারায়ন পালের মুদি দোকানটি অবস্থিত। সোমবার দিবাগত রাত ১১টার দিকে দোকানের ভেতর গলাকাটা অবস্থায় রক্তাক্ত নারায়ণের লাশ পড়ে থাকতে দেখেন একজন ক্রেতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একইসঙ্গে আশপাশের বিভিন্ন দোকানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করা হয়।

মোহনগঞ্জ মনোহারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। আর কোনো ব্যবসায়ীর সঙ্গে যেন এমনটা না ঘটে।’

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান,  লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। ‘আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃত অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ঈদগাহের আশপাশে এক ঘণ্টায় মিলল দুই মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9