ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

০৬ অক্টোবর ২০২৫, ১১:১৮ AM
শিক্ষার্থী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী শাওন গ্রেপ্তার

শিক্ষার্থী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী শাওন গ্রেপ্তার © সংগৃহীত

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী ইসমাইল হোসেন জিসান হত্যার মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী শ্রাবন ওরফে শাওনকে ঢাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১১। আজ সোমবার (৬ অক্টোবর) র‌্যাব-১১–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, গত ৫ জানুয়ারি (রবিবার) ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিন মামলায় অভিযুক্ত হাসিবুল হোসেন ওরফে হাসিব, শ্রাবণ ওরফে শাওন ও আব্দুল্লাহ আল নোমানকে মৃত্যুদণ্ডের রায় দেন। এছাড়াও রায়ে সজনী আক্তার নামের এক নারীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।

আসামিদের মধ্যে তখন পলাতক ছিলেন শাওন। শাওন গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরার ওবায়দুল্লাহ মোল্লার ছেলে। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অপর দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি শরীফুল ইসলাম লিটন এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ইসমাইল হোসেন জিসান পড়াশোনার পাশাপাশি বাইক শেয়ারিংয়ের (পাঠাও) কাজ করতেন। ২০১৯ সালের ১২ মে বিকেল সাড়ে ৪টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শ্যামলীর সামনের রাস্তা থেকে নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর বাবা সাব্বির হোসেন সহিদ গাজীপুরের গাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শেরেবাংলা নগর থানায়ও জিডি করেন। ২৩ মে গাছা থানাধীন মধ্য কামার জুড়ির হাসিবুল হোসেনের বাসার সেপটিক ট্যাংক থেকে জিসানের হাত-পা বাঁধা অবস্থায় গলিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাব্বির হোসেন সহিদ ২৩ মে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২০ সালের ১২ জানুয়ারি চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই সুজানুর ইসলাম।

২০২২ সালের ৩০ মার্চ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আদালত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

চিকিৎসককে মারধরের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, আশ্রয়…
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাল খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
বাজি ফোটানো নিয়ে বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ
  • ১১ নভেম্বর ২০২৬
ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফের…
  • ১১ নভেম্বর ২০২৬
ঝিনাইদহে ৪২০ বস্তা সারবোঝাই ট্রাক জব্দ, চালক পলাতক
  • ১১ নভেম্বর ২০২৬
আ’লীগের আমলেও কোটি টাকার ব্যবসা করলে সহজেই বলা যায়— ‘স্বামী…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950