আন্দোলন করতে চাই না, দ্রুত পে স্কেল বাস্তবায়ন করুন: কর্মচারী নেতা মালেক

০৭ মার্চ ২০২৬, ০৮:৩৬ PM
‘নবম পে-স্কেল বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল মালেক

‘নবম পে-স্কেল বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল মালেক © সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল মালেক দ্রুত পে স্কেল বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার (৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে সংগঠনের উদ্যোগে ‘নবম পে-স্কেল বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

সংগঠনের সদস্য সচিব আশিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের চেয়ারম্যান নোমানুজ্জান আজাদ, এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, ১৭–২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. রফিকুল আলম, কল্যাণ সমিতির শিমুল আহমেদ, শাহাবুদ্দিন মুন্সি, নূর মোহাম্মদ চৌধুরী, এবি বেগম, সাজ্জাদ হোসেন, রফিকুল ইসলাম সাব্বির, হেলাল উদ্দিন, আবুল হাশেম শান্তি এবং সমন্বয় পরিষদের ঢাকা মহানগর সভাপতি রফিকুল ইসলাম মামুন প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি হিসেবে নবম পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি ঝুলে আছে। দ্রুত সময়ের মধ্যে এ দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

ইউএনওকে নিয়ে ফেসবুকে তোলপাড়, জামায়াত এমপির ভাইকে মারধর
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টমেটো খেলে কি কিডনিতে পাথর হয়? জানুন আসল তথ্য
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিপ্লোমা টেক্সটাইল শিক্ষার্থীদের বদলির আবেদন শুরু ২৭ সেপ্টে…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সার্টিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে শিক্ষার্থীদের সুখবর দ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
পরাধীনতার শৃঙ্খল ভাঙার এক প্রতিবাদী মানুষ ছিলেন প্রীতিলতা: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬