পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

০৭ মার্চ ২০২৬, ০৮:২৬ PM , আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০৯:০২ PM
কোলাকুলি

কোলাকুলি © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ (শুক্রবার)পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে বলে জানা গেছে। শনিবার (৭ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে সম্ভাব্য এ তারিখের কথা জানানো হয়।

শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা অনুযায়ী, ১৪৪৭ হিজরির রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে ২০ মার্চ হবে শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ।

জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, তাদের হিসাব অনুযায়ী ১৪৪৭ হিজরির রমজান মাস এবার ৩০ দিন পূর্ণ করবে। সেই হিসেবে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর হবে শুক্রবার।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, বুধবার (১৮ মার্চ) ২৯তম রমজানে পশ্চিম দিগন্তে সূর্যাস্তের আগেই চাঁদ ডুবে যাবে, ফলে সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না। এর ফলে দেশটিতে ১৯ মার্চ (বৃহস্পতিবার) রমজান মাসের ৩০তম দিন হিসেবে পালিত হবে এবং তার পরের দিন অর্থাৎ ২০ মার্চ ঈদ উদযাপিত হবে। 

তারা আরও জানান, এই চাঁদ হয়তো কেবল ‘ইমেজ স্ট্যাকিং’ এর মতো উন্নত প্রযুক্তির মাধ্যমেই শনাক্ত করা সম্ভব হতে পারে, তবে সংযুক্ত আরব আমিরাত থেকে খালি চোখে এটি দেখা কোনোভাবেই সম্ভব হবে না।

তবে পশ্চিমের কিছু আরব ও মুসলিম দেশে ভৌগোলিক ও জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থার কারণে চাঁদ দেখা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই হিসেবে ২০ মার্চ  আমিরাতসহ অনেক ইসলামি দেশে ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9