পাম্পে তেলের সংকটের কারণ জানাল মালিক সমিতি

০৭ মার্চ ২০২৬, ০৮:৪৮ PM
পাম্পের সামনে মোটারসাইকেলের দীর্ঘ লাইন

পাম্পের সামনে মোটারসাইকেলের দীর্ঘ লাইন © ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও সংকট দেখা দিতে পারে—এমন আশঙ্কা থেকে রাজধানীর পাম্পগুলোতে ভিড় বেড়েছে। তবে আজ শনিবার পরিস্থিত প্রকট আকার ধারণ করে। তেল নেই এমন অজুহাতে অনেক পাম্প তেল বিক্রি বন্ধ ঘোষণা করে দেয়। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ।

তেলের এমন সংকটের কারণ জানিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা। তারা বলছেন, স্বাভাবিক সময়ের চেয়ে গত দুই দিন অনেক বেশি তেল বিক্রি হয়েছে। এর ফলে অনেক পাম্পে আগেই তেল শেষ হয়ে গেছে। এছাড়া অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল নিয়েছেন। এটিও তেল ফুরিয়ে যাওয়ার অন্যতম কারণ।

বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির একাংশের সভাপতি নাজমুল হক বলেন, শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় সাধারণত তেলবাহী গাড়ি চলাচল করে না এবং পাম্পে সরবরাহও বন্ধ থাকে। তবে সেচ মৌসুমে মার্চ থেকে মে পর্যন্ত এ নিয়ম শিথিল করা হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা করা হয়নি। এতে পাম্প মালিকরা সমস্যায় পড়েছেন। নাজমুল হক বলেন, গ্রাহকরা মনে করছেন, আমরা ইচ্ছা করে তেল দিচ্ছি না। অথচ দুপুরের মধ্যেই পাম্পের তেল শেষ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে তা যাচাইও করেছে।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬