গোপালগঞ্জে নছিমন খাঁদে পড়ে চালক নিহত, আহত-২

০৭ মার্চ ২০২৬, ০৮:২৩ PM
নছিমন খাঁদে পড়ে বিপ্লব বিশ্বাস নামে চালক নিহত হয়েছেন।

নছিমন খাঁদে পড়ে বিপ্লব বিশ্বাস নামে চালক নিহত হয়েছেন। © সংগৃহীত

গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের নিয়ন্ত্রণ হারানো একটি নছিমন খাঁদে পড়ে বিপ্লব বিশ্বাস (৩০) নামে চালক নিহত হয়েছেন। এসময় নছিমনে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে কংশুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

বৌলতলী পুলিশ ফাড়ির এস.আই মোঃ শামিম আল মামুন জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা নছিমনটি কংশুর মসজিদ মোড়ে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং খাঁদে পড়ে যায়। এতে নছিমন চালক ঘটনাস্থলেই মারা যান।

অপর দুই আহতকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬