নাটোরে বাঁশঝাড়ের নিচ থেকে ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার

০৭ মার্চ ২০২৬, ০৭:৩০ PM
নাটোরে অবৈধভাবে মজুত করা প্রায় ১০ হাজার লিটার ডিজেল তেল উদ্ধার করা হয়েছে।

নাটোরে অবৈধভাবে মজুত করা প্রায় ১০ হাজার লিটার ডিজেল তেল উদ্ধার করা হয়েছে। © সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে অবৈধভাবে মজুত করা প্রায় ১০ হাজার লিটার ডিজেল তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মো. রুবেলকে (৩৪) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে সিংড়া পৌরসভা এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে জ্বালানি তেল মজুদ করে রাখা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় প্রশাসন। এ সময় মাটির নিচে স্থাপন করা ট্যাংকির ভেতর থেকে ১০ হাজার লিটার ডিজেল তেল উদ্ধার করা হয়। বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে তেল মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জ্বালানি তেল ব্যবসায়ী মো. রুবেল (৩৪)-কে ডিজেল তেল অবৈধভাবে মজুদ করে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে আগামীকালের মধ্যে উদ্ধার করা ডিজেল তেল বৈধভাবে তার দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬